উত্তরদিনাজপুর

উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জে তৃণমূলের প্রচার অভিযান

জলপনা কল্পনা অবসান ঘটিয়ে শেষ মেষ রাজ্যের ত্রিশতর পঞ্চায়েত নির্বাচন ঘোষনা হয়েছে। আগামী ১৪ ই মে নির্বাচন হতে চলেছে। আর তাই এখন সব রাজনৈতিক দলের পক্ষ থেকে  গ্রাম পঞ্চায়েত,পঞ্চায়েত সমিতি থেকে শুরু করে জেলা পরিষদের প্রার্থীরা নিজ নিজ এলাকায় ভোট প্রচারে ব্যস্ত। কারন হাতে আর কিছু দিন তার পড়ে জনতা জনার্ধন তাদের ভাগ্য নির্ধারন করবেন। প্রতিটি রাজনৈতিক দল উন্নয়ন ও অনুন্নয়নকে হাতিয়ার করে ভোট যুদ্ধে নেমেছে। তেমনি দলীয় কর্মীদের সাথে নিয়ে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ মালগাঁ গ্রাম পঞ্চায়েতের প্রার্থী মনসুরা বেগম ও পঞ্চায়েত সমিতির প্রার্থী নুরী বেগম এক সাথে মালগাঁ এলাকায় ভোট প্রচারে নেমে পড়েছেন। মূখ্যমন্ত্রীর উন্নয়নকে হাতিয়ার করে বাড়ি বাড়ি গিয়ে হাত জোড় করে আবার কারো সাথে গলা মিলে নিজেদের সমর্থনে ভোট ভিক্ষা করেন। এরই মাঝে নিজেদের সমর্থনে যেখানে দেওয়াল লিখন চলছে সেখানে নিজে হাতে তুলি ধরতে দেরি করেনননি প্রার্থীরা।

        পঞ্চায়েত সমিতির প্রার্থী নুরী বেগম বলে তিনি প্রচারে বেড়িয়ে ভালোই সারা পাচ্ছেন। তাই তিনি নিশ্চিত মানুষের আশির্বাদ তার সাথে আছে। কারন রাজ্যের মূখ্যমন্ত্রী যেভাবে রাজ্যের উন্নয়ন করে চলেছেন সেখানে দাড়িয়ে গ্রামের উন্নয়ন করতে তাদের ভোট দিবে সাধারণ মানুষ।